নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৩ ১৭:৩৭

সিসিক নির্বাচন : মেয়র পদে মনোনয়ন কিনলেন সামছুন নুর

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আরও একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সামছুন নুর তালুকদার নামে এই স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এনিয়ে সিলেটে মেয়র পদে তিনজন মনোনয়ন সংগ্রহ করেছেন। সকলেই স্বতন্ত্র প্রার্থী।

সামছুন নুর ছাড়া বাকি দুজন হলেন- সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু ও মোহাম্মদ আব্দুল মান্নান খান।

সিলেটে ২৭ এপ্রিল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৪টা পর্যন্ত মেয়র পদে মোট ৩ ও কাউন্সিলর পদে ১৮১ জন মনোনয়ন ফরম কিনেছেন।

মেয়র প্রার্থী তিনজন ছাড়া কাউন্সিলর পদে ১৮১ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা কাউন্সিলর) ৪১ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে (পুরুষ কাউন্সিলর) ১৪০ জন মনোনয়ন ফরম কিনেছেন বলে জানিয়েছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।

তিনি জানান- এখন পর্যন্ত সংরক্ষিত (মহিলা কাউন্সিলর)-এর মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন , ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ১ জন, ৬নং ওয়ার্ডে ১ জন, ৮নং ওয়ার্ডে ১ জন, ৯ নং ওয়ার্ডে ১ জন, ১০নং ওয়ার্ডে ৩ জন, ১১নং ওয়ার্ডে ৪ জন, ১২নং ওয়ার্ডে ৫ জন, ১৩নং ওয়ার্ডে ১০ জন ও ১৪নং ওয়ার্ডে ১ জন কিনেছেন মনোনয়ন ফরম।

আর সাধারণ (পুরুষ কাউন্সিলর)-এর মধ্যে এখন পর্যন্ত ১নং ওয়ার্ডে ১ জন, ৩নং ওয়ার্ডে ২ জন, ৪নং ওয়ার্ডে ২ জন, ৫নং ওয়ার্ডে ২ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন, ৯নং ওয়ার্ডে ৩ জন, ১০নং ওয়ার্ডে ৫ জন, ১১নং ওয়ার্ডে ২ জন, ১২নং ওয়ার্ডে ১ জন ও ১৩নং ওয়ার্ডে ২ জন, ১৪নং ওয়ার্ডে ১ জন , ১৫নং ওয়ার্ডে ৪ জন, ১৬ নং ওয়ার্ডে ১ জন, ১৭নং ওয়ার্ডে ১ জন, ১৮নং ওয়ার্ডে ২ জন, ২১নং ওয়ার্ডে ২ জন, ২২নং ওয়ার্ডে ৭ জন, ২৩নং ওয়ার্ডে ১ জন, ২৪নং ওয়ার্ডে ১ জন, ২৫নং ওয়ার্ডে ৩ জন, ২৭নং ওয়ার্ডে ৪ জন, ২৮নং ওয়ার্ডে ২ জন, ২৯নং ওয়ার্ডে ৬ জন, ৩০নং ওয়ার্ডে ৯ জন , ৩১নং ওয়ার্ডে ৬ জন, ৩২নং ওয়ার্ডে ৪ জন, ৩৩নং ওয়ার্ডে ৭ জন, ৩৪নং ওয়ার্ডে ৯ জন, ৩৫নং ওয়ার্ডে ১ জন, ৩৬নং ওয়ার্ডে ৪ জন, ৩৭নং ওয়ার্ডে ১০ জন, ৩৮নং ওয়ার্ডে ৮ জন, ৩৯নং ওয়ার্ডে ৫ জন, ৪০নং ওয়ার্ডে ৪ জন, ৪১নং ওয়ার্ডে ৪ জন এবং ৪২নং ওয়ার্ডে ৫ জন।

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

আপনার মন্তব্য

আলোচিত