নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৩ ১৭:৪০

স্মার্ট সিলেট গড়তে নৌকায় ভোট দেয়ার আহ্বান কামরান পুত্রের

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা এখন শেখ হাসিনাকে রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছেন।

সোমবার (৮ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সিলেট উইমেনস মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রচারকালে এসব কথা বলেন।

শিপলু বলেন, দেশের মানুষ ব্যাপক উন্নয়নে খুশি কিন্তু সিলেটের টেকসই পরিকল্পিত কোন উন্নয়ন হয়নি বিগত ১০ বছরে। তাই স্মার্ট সিলেট সিটি গড়তে নৌকার বিকল্প নেই। নগরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২১ জনু বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু শেখর দাস, সহযোগী অধ্যাপক ডা. শফিউল ইসলাম খালেদ, ডা. অনিরুদ্ধ পাল, ডা. মো. ইশফাক জামান সজিব, ডা. মাহবুব হোসাইন, ডা. সাদমান সাকিব, হোসেন আহমদ তৌকির, ছাত্রনেতা আবি আহমদ, সালমান আহমদ, রুবেল সিদ্দিকী, রাসেল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত