০৯ মে, ২০২৩ ২২:৫৫
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।
প্রতীক পেলেন যারা- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির আতাউর রহমান (লাঙ্গল), জমিয়ত উলামায়ে ইসলামের আব্দুল কাইয়ুম কামালি সিতু (খেজুর গাছ), স্বতন্ত্র প্রার্থী হারুন রাশীদ (আনারস) ও সৈয়দ তালহা আলম (কাপ পিরিচ)।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার জানান, এখন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার চালাতে পারবেন।
তিনি বলেন, তফসিল অনুযায়ী আগামী ২৫ মে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য