নিজস্ব প্রতিবেদক:

১১ মে, ২০২৩ ২৩:৫০

দক্ষিণ সুরমায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্রের

সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেজান আলী নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে সিলেট-সুলতান সড়কের সিলাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রেজান আলী মোগলাবাজার থানার জালালপুর এলাকার বাসিন্দা।

রেজান জালালপুর ডিগ্রি কলেজের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পর আহত রেজানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর রেজান মারা যান।’

আপনার মন্তব্য

আলোচিত