রাজনগর প্রতিনিধি:

১২ মে, ২০২৩ ১৮:১১

রাজনগরে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের খেয়াঘাট বাজারের বিলবাড়ি এলাকার বোরহান উদ্দীনের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- লিখন মিয়া (৩০), কাইয়ুম উদ্দিন (৫০), আব্দুল হক (৪০), রমিজ মিয়া (৪৫), বোরহান উদ্দিন (৪৭), আরফিন আলী (৩৭), এবং আবুল হোসেন (৩০)।

৭ জুয়াড়িকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়।

আপনার মন্তব্য

আলোচিত