১৪ মে, ২০২৩ ১৯:২৫
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল।
রোববার বিকেলে তার পক্ষ থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। একইদিনে মনোনয়ন সংগ্রহ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ছালাউদ্দিন রিমন।
জাপা মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার ব্যক্তিগত সহকারী রানা মিয়া।
বাবুল ও রিমনের মনোনয়নপত্র সংগ্রহের তথ্য নিশ্চিত করে সিলেট সিটি নির্বাচন উপলক্ষে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় গঠিত মিডিয়া সেলের কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, রোববার বিকেল পর্যন্ত মেয়র পদে মোট ৭ ও কাউন্সিলর পদে ৩৯৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এ পর্যন্ত মেয়রপদে মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে তিনজন দলীয় ও চারজন স্বতন্ত্র প্রাথৃী। মেয়র পদে মনোনয়ন কেনা সাতজন হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (আওয়ামী লীগ), নজরুল ইসলাম বাবুল (জাতীয় পার্টি), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাত পাখা), মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল মান্নান খান (স্বতন্ত্র), সামছুন নুর তালুকদার ও মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।
গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা। সংগ্রহ করা যাবে ২৩ মে পর্যন্ত।
কাউন্সিলর পদে ৩৯৫ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা কাউন্সিলর) ৮৫ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে (পুরুষ কাউন্সিলর) ৩১০ জন মনোনয়ন ফরম কিনেছেন।
এখন পর্যন্ত সংরক্ষিত (মহিলা কাউন্সিলর)-এর মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৭ জন, ৪নং ওয়ার্ডে ৮ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৩ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯ নং ওয়ার্ডে ৪ জন, ১০নং ওয়ার্ডে ৯ জন, ১১নং ওয়ার্ডে ৯ জন, ১২নং ওয়ার্ডে ৯ জন, ১৩নং ওয়ার্ডে ১৩ জন ও ১৪নং ওয়ার্ডে ৫ জন কিনেছেন মনোনয়ন ফরম।
আর সাধারণ (পুরুষ কাউন্সিলর)-এর মধ্যে এখন পর্যন্ত ১নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ২ জন, ৫নং ওয়ার্ডে ৬ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ১১ জন, ৯নং ওয়ার্ডে ৬ জন, ১০নং ওয়ার্ডে ৬ জন, ১১নং ওয়ার্ডে ৬ জন, ১২নং ওয়ার্ডে ৩ জন ও ১৩নং ওয়ার্ডে ৭ জন, ১৪নং ওয়ার্ডে ২ জন, ১৫নং ওয়ার্ডে ৭ জন, ১৬ নং ওয়ার্ডে ৫ জন, ১৭নং ওয়ার্ডে ২ জন, ১৮নং ওয়ার্ডে ৭ জন, ১৯ নং ওয়ার্ডে ৪ জন, ২০ নং ওয়ার্ডে ৩ জন, ২১নং ওয়ার্ডে ৪ জন, ২২নং ওয়ার্ডে ৯ জন, ২৩নং ওয়ার্ডে ৩ জন, ২৪নং ওয়ার্ডে ৮ জন, ২৫নং ওয়ার্ডে ৫ জন, ২৬ নং ওয়ার্ডে ৪ জন, ২৭নং ওয়ার্ডে ৯ জন, ২৮নং ওয়ার্ডে ৯ জন, ২৯নং ওয়ার্ডে ১৫ জন, ৩০নং ওয়ার্ডে ২০ জন, ৩১নং ওয়ার্ডে ৯ জন, ৩২নং ওয়ার্ডে ১১ জন, ৩৩নং ওয়ার্ডে ১৬ জন, ৩৪নং ওয়ার্ডে ১৮ জন, ৩৫নং ওয়ার্ডে ৪ জন, ৩৬নং ওয়ার্ডে ৮ জন, ৩৭নং ওয়ার্ডে ১৪ জন, ৩৮নং ওয়ার্ডে ১০ জন, ৩৯নং ওয়ার্ডে ৯ জন, ৪০নং ওয়ার্ডে ৯ জন, ৪১নং ওয়ার্ডে ৯ জন এবং ৪২নং ওয়ার্ডে ১২ জন।
সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই নগরে ওয়ার্ড আছে ৪২টি। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ জন এবং নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি। আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য