শ্রীমঙ্গল প্রতিনিধি

১৭ মে, ২০২৩ ১৯:০১

শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প পরিচিতি সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা বাগানের চা শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা ব্রেকিং দ্য সাইলেন্স-এর উদ্যোগে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুর ১২টায় শহরের মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট এ প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

প্রজেক্ট কো-অর্ডিনেটর পারভেজ কৈরীর সঞ্চালনায় ও ব্রেকিং দ্য সাইলেন্স প্রধান কার্যালয়ের পরিচালক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়।

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপ-পরিচালক মো. নাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত চৌধুরী, মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত পংকজ কন্দ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি পরেশ কালিন্দী, লেখক ও কলামিস্ট সৈয়দ আমিরুউজ্জান, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সঞ্জয় কুমার দে প্রমুখ।

প্রকল্প পরিচিতি সভায় স্বাগত বক্তব্যে মো. জাহিদুল ইসলাম জানান, বাংলাদেশের শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে এবং এ বিষয়ে নীরবতা ভাঙতে প্রতিশ্রুতিবদ্ধ একটি সংগঠন হিসেবে বিটিএস ১৯৯৪ সাল থেকে কাজ করে আসছে। এবং প্রকল্প কর্মপরিকল্পনা উপস্থাপনে তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহি, সততা, নিরপেক্ষতা এবং নারী- পুরুষের সমঅধিকার বাস্তবায়নে সংগঠনের কর্মপরিধি ভাগ এবং চা বাগান কেন্দ্রিক মাঠপর্যায়ে কৌশলগত অগ্রাধিকারে, শিশু সুরক্ষা ও শিশুবান্ধব সুশাসন ( Child Rights, Protection ) যুব উন্নয়ন ( Youth Development ) নারীর ক্ষমতায়ন ও জেন্ডার ন্যায্যতা, জলবায়ু পরিবর্তন ও মানবিক পরিস্থিতিতে সাড়া প্রদান, স্বাস্থ্য এবং পানীয়জল ও পয়ঃনিস্কাষন ব্যবস্থা, নীতি প্রণয়ন, সংশোধন ও বাস্তবায়নে অ্যাডভোকেসি, এবং সংস্থার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে পরিকল্পনা তুলে ধরা হয়।

আপনার মন্তব্য

আলোচিত