১৮ মে, ২০২৩ ১৭:১০
সিলেটের বিশিষ্ট ইসলামী আলোচক, গবেষক এবং চিন্তক শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ির দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে হযরত শাহজালাল (রাহ.) মাজার কবরস্থানে লাশ দাফন করা হয়।
এরআগে বেলা আড়াইটায় নগরের শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ছেলে, দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনাইদ।
জানাজার নামাজে লাখো মানুষের ঢল নামে। নামজে ঈদগাহ ময়দানে জায়গা না হওয়ায় আশপাশের রাস্তাগুলো বন্ধ করে জানাজার নামাজ আদায় করেন লাখো মানুষ।
সিলেটের ঐতিহ্যবাহী ক্বওমি মাদরাসা ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি বুধবার (১৭ মে) মাগরিবের নামাজের পর তিনি দরগাহ মাদরাসায় তার নিজ বিশ্রামকক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মুফতি মুহিব্বুল হকের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও ছাত্র-শিক্ষক-মুরিদানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সর্বস্তরের মানুষ দেখার জন্য মরদেহ দরগাহ মাদ্রাসায় নেওয়া হয়। দুপুর ১২ টায় শাহী ঈদগাহে নেওয়া হয় তার মরদেহ।
আপনার মন্তব্য