জগন্নাথপুর প্রতিনিধি

১৮ মে, ২০২৩ ২০:৫৫

প্রার্থীর সমর্থনে জগন্নাথপুর আওয়ামী লীগের জরুরি কর্মীসভা, গণসংযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলামের নৌকার সমর্থনে বৃহস্পতিবার (১৮ মে) জরুরি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমেদ, সিলেট মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, সবুজ কান্তি দাস, বিমান রায়, অমল চৌধুরী প্রমুখ।

সভায় জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের নেতাকর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলার সৈয়দপুর এলাকায় গণসংযোগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত