মাধবপুর প্রতিনিধি

১৮ মে, ২০২৩ ২১:২৭

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইন ও মোটরযান আইনে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকালে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান ও সরকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব যৌথ অভিযান পরিচালনা করেন। মাধবপুর থানার এক দল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

চৌমুহনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় এবং মোটরযান ও সড়ক পরিবহন আইনে মোট ৪ টি মামলায় জরিমানা করা হয় ২৬ হাজার ৫ শত টাকা।

এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান।

আপনার মন্তব্য

আলোচিত