নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৩ ১২:৩০

দক্ষিণ সুরমা পুলিশের অভিযানে চোলাইমদ উদ্ধার, আটক ১

ছবি: এসএমপি

সিলেটের দক্ষিণ সুরমা পুলিশের অভিযানে চোলাইমদসহ একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) সিলেট মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মে সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ পিংকি ভ্যারাইটিজ স্টোর নামীয় দোকান থেকে সমুজ আলী (৪৫) নামে একজনকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া না গেলেও তার দোকানের ক্যাশবক্সের নিচে থেকে ২০ লিটার দেশিয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক সৈয়দ শাফী মাহমুদ রাসেল।

আটক সমুজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, এবং বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।

দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত