১৯ মে, ২০২৩ ২৩:২৪
সিটি করপোরেশন নির্বাচনে সিলেটস্থ সুনামগঞ্জবাসীর সমর্থন চাইলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
নগরীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে তা অন্য কোন সরকারের আমলে হয়নি। তাই আসন্ন প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় সিলেট নগরের কবি নজরুল অডিটোরিয়ামে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জ, জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগরবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকারের সভাপতিত্বে ও বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ আহমেদ, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, কিশওয়ার জাহান সৌরভ, নাইম আহমেদ, এম রায়হান চৌধুরী, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, কাসমির রেজা, পিযুষ পুরকায়স্থ টিটু, রাজ্জাক মিয়া, আলি হায়দার, হেকিম মিয়া ফরিদ মিয়া, হুমায়ুন কবির, অ্যাডভোকেট রুকন মিয়া, নাজির হুসেন।
অ্যাডভোকেট ওয়াসিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সুজন মিয়া এবং গীতা পাঠ করেন দেব দুলাল চক্রবর্তী।
আপনার মন্তব্য