২০ মে, ২০২৩ ০০:৫২
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৪তম পালাবদল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ মে) বিকাল ৪ টায় জুড়ী রেলস্টেশন রোডে প্রাইম লাইফ ইনস্যুরেন্স কার্যালয়ে বিদায়ী সভাপতি এপেক্সিয়ান মো. আনোয়ার হোসেন ও নবাগত সভাপতি এপেক্সিয়ান হাবিবুর রহমানের দুই পর্বের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এপেক্সিয়ান মাহমুদুল হক সাবু।
বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান এনামুল হক মিলন, লাইফ গভর্নর এপেক্সিয়ান অ্যাডভোকেট সমিউল আলম, এপেক্সিয়ান আক্তার হোসেন খান, এনআইআরডি এপেক্সিয়ান কবির আহমদ, এনওয়াইসিডি এপেক্সিয়ান মনিরুল ইসলাম, এনএসডি এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, ডিজি-৪ এপেক্সিয়ান অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, পিডিজি-৪ এপেক্সিয়ান মো. বাবুল মিয়া, লাইফ মেম্বার ও এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সাবেক সভাপতি ফরহাদ আহমেদ, জাতীয় সচিব এপেক্সিয়ান সুজিত কুমার শাহা সুব্রত।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সাবেক সভাপতি এপেক্সিয়ান সিরাজুল ইসলাম, এপেক্সিয়ান নাজিম উদ্দীন মানিক, এপেক্সিয়ান এম রাজু আহমদ, এপেক্সিয়ান আনোয়ার হোসেন, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর চার্টার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. আব্দুল আজিজ, সাবেক সভাপতি এপেক্সিয়ান মো. তাজুল ইসলাম, সাবেক সভাপতি এপেক্সিয়ান জুয়েল রানা, এপেক্সিয়ান তোফাজ্জল হোসেন কামাল, বর্তমান সভাপতি এপেক্সিয়ান মাহবুবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আনিছুর রহমান শিপলু, জুড়ী ভ্যালীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান নোমান আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান হাসান আহমদ, সেক্রেটারি এন্ড ডিএনএডিটর এপেক্সিয়ান আশরাফুজ্জামান রিশাদ, ট্রেজারার এপেক্সিয়ান আতিকুর রহমান, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান মিজানুর রহমান বাবলু, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্স ডাইরেক্টর এপেক্সিয়ান বদরুল ইসলাম, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান আসুক উদ্দিন প্রমুখ।
সভায় জেলা-৪ গভর্নর এপেক্সিয়ান অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ২০২৩ বর্ষে এপেক্সিয়ান হাবিবুর রহমানকে সভাপতি ও এপেক্সিয়ান আশরাফুজ্জামান রিশাদকে সেক্রেটারি এন্ড ডিএনএডিটর করে ১১ সদস্য বোর্ডকে শপথ পাঠ করে এপেক্সের গ্যাবেল তুলে দেন।
সভায় জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ক্লাবের পক্ষ থেকে তিনটি বৈদ্যুতিক পাখা ও একজন ক্যান্সার রোগীকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
পরে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এপেক্সিয়ান মো. নুরুল ইসলামের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য