২০ মে, ২০২৩ ১৫:০৯
সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী আজ দুপুরে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেছেন। সেখান থেকে বিকেলে রেজিস্টার মাঠের উদেশ্যে রওনা দিবেন তিনি। সেখানে এক জনসভায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে নিজের সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে তার।
এর আগে শনিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ বাসা নগরের কুমারপাড়া থেকে পায়ে হেঁটে হযরত শাহজালাল (র.) মাজারের উদ্দেশ্যে রওনা দেন।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে আরিফ তার প্রার্থিতার বিষয়টি ঝুলিয়ে রাখেন। ফলে সিটি নির্বাচন ঘিরে তাঁকে নিয়ে যে জল্পনা-কল্পনার অবসান তিনি নিজেই করবেন
এদিকে বিএনপি নেতা আরিফুল হক নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে শুরু থেকেই গুঞ্জন রয়েছে। বিভিন্ন সময়ে আরিফুল হকের বিভিন্ন বক্তব্য ও কর্মকান্ডে এই গুঞ্জন ও নগরবাসীর কৌতুহল আরো বাড়িয়েছে।
এ অবস্থায় শনিবার বেলা ২টায় রেজিস্ট্রারি মাঠে সমাবেশ আহ্বান করেন আরিফুল হক। এই সমাবেশ থেকে নির্বাচন ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কারের কথাও জানিয়েছেন তিনি।
আপনার মন্তব্য