২১ মে, ২০২৩ ২২:৫২
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে রোববার আরো তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মেয়র পদে মোট ১১ জন মনোনয়নপত্র কিনেছেন।
রোববার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. শাহজাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা ও মো. জহিরুল আলম। তারা তিনজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন। এছাড়া এ পর্যন্ত কাউন্সিলর পদে মনোনয়ন ৪৪৩ জন।
গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়। ২৩ মে পর্য্ত সিলেটে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান- রোববার পর্যন্ত মেয়র পদে মনোনয়ন কেনা ১১ জনের মধ্যে দলীয় প্রতীকের প্রার্থী হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি)।
আর স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, মো. ছালাহ উদ্দিন রিমন, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা কিনেছেন মনোনয়ন।
এছাড়া এ পর্যন্ত ৪৪৩ জন নারী ও পুরুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে (পুরুষ) ৩৫১ ও সংরক্ষিত (নারী) ওয়ার্ডে ৯২ জন কিনেছেন মনোনয়ন।
এখন পর্যন্ত সংরক্ষিত (মহিলা কাউন্সিলর)-এর মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৭ জন, ৪নং ওয়ার্ডে ৮ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯ নং ওয়ার্ডে ৬ জন, ১০নং ওয়ার্ডে ৯ জন, ১১নং ওয়ার্ডে ৯ জন, ১২নং ওয়ার্ডে ১০ জন, ১৩নং ওয়ার্ডে ১৪ জন ও ১৪নং ওয়ার্ডে ৬ জন কিনেছেন মনোনয়ন ফরম।
আর সাধারণ (পুরুষ কাউন্সিলর)-এর মধ্যে এখন পর্যন্ত ১নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৭ জন, ৫নং ওয়ার্ডে ৭ জন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ১১ জন, ৯নং ওয়ার্ডে ৬ জন, ১০নং ওয়ার্ডে ৭ জন, ১১নং ওয়ার্ডে ৬ জন, ১২নং ওয়ার্ডে ৩ জন, ১৩নং ওয়ার্ডে ৮ জন, ১৪নং ওয়ার্ডে ৪ জন, ১৫নং ওয়ার্ডে ৭ জন, ১৬ নং ওয়ার্ডে ৭ জন, ১৭নং ওয়ার্ডে ৩ জন, ১৮নং ওয়ার্ডে ১০ জন, ১৯ নং ওয়ার্ডে ৪ জন, ২০ নং ওয়ার্ডে ৪ জন, ২১নং ওয়ার্ডে ৫ জন, ২২নং ওয়ার্ডে ১১ জন, ২৩নং ওয়ার্ডে ৫ জন, ২৪নং ওয়ার্ডে ৯ জন, ২৫নং ওয়ার্ডে ৬ জন, ২৬ নং ওয়ার্ডে ৫ জন, ২৭নং ওয়ার্ডে ৯ জন, ২৮নং ওয়ার্ডে ৯ জন, ২৯নং ওয়ার্ডে ১৬ জন, ৩০নং ওয়ার্ডে ২০ জন, ৩১নং ওয়ার্ডে ৯ জন, ৩২নং ওয়ার্ডে ১২ জন, ৩৩নং ওয়ার্ডে ১৭ জন, ৩৪নং ওয়ার্ডে ১৯ জন, ৩৫নং ওয়ার্ডে ৪ জন, ৩৬নং ওয়ার্ডে ৯ জন, ৩৭নং ওয়ার্ডে ১৫ জন, ৩৮নং ওয়ার্ডে ১০ জন, ৩৯নং ওয়ার্ডে ৯ জন, ৪০নং ওয়ার্ডে ১১ জন, ৪১নং ওয়ার্ডে ১৪ জন এবং ৪২নং ওয়ার্ডে ১২ জন।
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।
আপনার মন্তব্য