সিলেটটুডে ডেস্ক

২২ মে, ২০২৩ ১৯:৪৪

২৬ নং ওয়ার্ড: তৌফিক বকস লিপনের মনোনয়নপত্র দাখিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২০২৩

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২২ মে) দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে কাউন্সিলর তৌফিক বকস লিপন মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হাজী হেলাল বকস, হাজী জুনেদ আহমদ, শাহীন আহমদ, মুহিবুর রহমান মহিব প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত