মাধবপুর প্রতিনিধি

২২ মে, ২০২৩ ২০:১৩

মাধবপুরে সিরাজী হজ গ্রুপের হাজী পুনর্মিলনী ও হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজী হজ গ্রুপের হাজী পুনর্মিলনী ও হজ প্রশিক্ষণ সোমবার (২২ মে) হবিগঞ্জের মাধবপুর বাজার জামে মসজিদের মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

সিরাজী হজ গ্রুপের পরিচালক এস এম কামরুল হাসান শান্তের সঞ্চালনায় ও হরষপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আতিকুল রহমান আতিক।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মনতলা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা নুরুজ্জামান, মৌজপুর সাহেববাড়ির মুদাব্বির আলহাজ্ব হাফেজ সৈয়দ শিব্বির আহমদ শিবলী প্রমুখ।

প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি ইমরানুল বারী সিরাজী ঢাকা সাভার জামিয়া দারুল আমান মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মারজানুল বারী সিরাজী।

দোয়া পরিচালনা করেন মাধবপুর উপজেলার খড়কী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহিদ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিরাজী হজ গ্রুপের চেয়ারম্যান ও মুয়াল্লিম আলহাজ্ব মুফতি রেদওয়ানুল বারী সিরাজী।

আপনার মন্তব্য

আলোচিত