২৩ মে, ২০২৩ ০২:০৩
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভূমি সম্পর্কে সচেতনতা তৈরি ও ভূমি মালিকের অধিকার প্রতিষ্ঠা এবং স্মার্ট ভূমিসেবা ই-নামজারি ও অনলাইনে ভূমির খাজনা পরিশোধকে গতিশীল করার লক্ষ্যে সারাদেশের ন্যায়ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) সকাল ১১টার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের ১৬৩ মৌজার জনসাধারণের জন্য স্মার্টসেবা প্রদানের লক্ষ্যে ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম।
ইউএনওর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবীর সঞ্চালনায় উপজেলা হলরুমে উন্মুক্ত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুর রশিদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুর রকিব, নাজির আব্দুল মজিদ, জৈন্তাপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আব্দুল খালিক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির ও সদস্য গোলাম সরওয়ার বেলাল, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী ধ্রুব জ্যোতি, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী আব্দুস সালাম, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, রিকশাচালক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য