২৩ মে, ২০২৩ ২২:৩৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার লক্ষ্যে মঙ্গলবার রাত ১২ থেকে ২৫ মে রাত ১২ টা পর্যন্ত ট্রাক ও পিকআপ গাড়ী নির্বাচনী এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া আজ রাত ১২ থেকে ২৬ মে রাত ১২ টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (২২ মে) সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেষ্ট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আপনার মন্তব্য