২৩ মে, ২০২৩ ২৩:২৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী প্রদানের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে জেলা শ্রমিকলীগের উদ্যোগে মোটর সাইকেলযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদের নেতৃত্বে এ মিছিল করা হয়।
সোমবার (২২ মে) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলার বাদাঘাট ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাদাঘাট বাজারে এসে বিশাল প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী প্রদর্শনের ঘটনায় প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সেলিম আহমদ।
আপনার মন্তব্য