চুনারুঘাট প্রতিনিধি

২৬ মে, ২০২৩ ২২:৩০

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তাসমিয়া চৌধুরী লামিয়া উপজেলার ৯নং রাণীগাঁও ইউপির চাটপাড়া এলাকার লস্কর বাড়ির আদিল বখত চৌধুরী লিটনের (আড়াই বছর) বয়সী মেয়ে।

জানা গেছে, শুক্রবার (২৬ মে) বিকাল সাড়ে ৪ টায় তাসমিয়া চৌধুরী বাড়ির উঠোনে খেলাধুলার ছলে সে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত