২৯ মে, ২০২৩ ২০:০৪
সুনামগঞ্জে পরিবহন চালক হেলপারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের নতুন বাসস্ট্যান্ডে ট্রাফিক বিভাগের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সদর ট্রাফিকের পুলিশ পরিদর্শক মো.হানিফ মিয়া, টিএসআই আব্দুল কাইয়ুম চৌধুরী, সদর ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. কামরান হাসান রিয়াদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সুজাউল কবির, সংগঠনের কার্যকরী সভাপতি মো. বোরহান উদ্দিন দপ্তর সম্পাদক সুমন মিয়া, সাবেক দপ্তর সম্পাদক ইসমেইল মিয়া প্রমুখ।
এসময় বাস মিনিবাস চালক ও হেলপাররা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য