৩০ মে, ২০২৩ ০০:১৪
সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, রাস্তাঘাট ভাঙাচুরা, চলতে ফিরতে জনসাধারণের অসুবিধা হচ্ছে এটা ঠিক। কিন্তু কিছু নিতীমালা ছাড়া উন্নয়নকাজ ত্বরান্বিত করা সম্ভব হয় না। খাজাঞ্চী ও কামাল বাজার এলাকায় উন্নয়নকাজ শুরু হয়েছে। তাই ধীরে ধীরে বিশ^নাথের সকল জরাজীর্ন রাস্তা-ঘাটের উন্নয়ন করা হবে। সোমবার বিকেলে খাজাঞ্চী একাডেমীতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশও এখন কঠিন অবস্থা মোকাবেলা করছে। কিন্ত তারপরও জনসাধারণের দুর্ভোগ লাঘবে ‘বিশ্বনাথ-খাজাঞ্চী-কামাল বাজার সড়ক’ সংস্কারের কাজ চালানো হচ্ছে। কাজটি যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেজন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের পাশাপাশি এলাকাবাসীরও সহযোগীতা চেযেছেন তিনি।
তিনি বলেন, ভাটের জন্য রাজনীতি করলে চলবে না, রাজনীতি করতে হবে জনগণের কল্যাণের জন্য। বিশ্বনাথ ওসমানীনগরের জনসাধারণ যে বিশ্বাস নিয়ে তকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই বিশ্বাস অক্ষুন্ন রাখতে মৃত্যুর আগমুহুর্ত পর্যন্ত কাজ করে যেতে চান তিনি। যেকারণে তিনি তার আশে-পাশে কোন টউট-বাটপারদের স্থান দেননি। তাই সর্বদা অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মাথা উচুঁ করে কথাও বলতে পারেন তিনি।
এর আগে ওইদিন দুপুরে তিনি ‘বিশ্বনাথ-খাজাঞ্চী-কামাল বাজার’ সড়ক সংস্কার কাজ পরিদর্শন ও ‘রামধানা টু খাজাঞ্চী স্টেশন বাজার’ পর্যন্ত রাস্তার সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থান করেন এমপি মোকাব্বির খান। সর্বমোট ওই ১২ কিলো ৬০০মিটার সড়ক সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। পরে আরও প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে খাজাঞ্চী একাডেমী এন্ড হাইস্কুলের ভবন (ফ্লাড সেন্টার) নির্মাণ কাজেরও পরিদর্শন করেন এমপি মোকাব্বির খান।
খাজাঞ্চী একাডেমী এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ¦ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও একাডেমী পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনয়িনের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু, বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধা সানাওর আলী, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাক শংকর চন্দ্র ধর এবং বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সুমন। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক আরাফাত হোসেন।
আপনার মন্তব্য