৩১ মে, ২০২৩ ১৫:১০
মৌলভীবাজারের জুড়ীতে বিধবা নারীর কাছ থেকে চাঁদা না পেয়ে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুড়ী থানায় মামলা দায়ের করেছেন হারিসুন বেগম নামের ভুক্তভোগী এক নারী।
মামলা সূত্রে জানা যায়, পশ্চিম জুড়ী ইউনিয়নের মধ্য বাছিরপুর গ্রামের হারিসুন বেগমের স্বামী কালাম মিয়া মারা যাওয়ার পর তাদের ভূমি ভাগ-ভাটোয়ারার পর মেয়েরা তাদের পৈতৃক সম্পত্তিতে বিল্ডিং তৈরি করে দেন। মেয়েরা তাদের স্বামীর বাড়িতে বসবাস করার কারণে বৃদ্ধ হারিছুন বেগম ঐ বিল্ডিংয়ে একা বসবাস করেন।
সম্প্রতি তার দেবর আব্দুল আজিজ বদই প্রবাস থেকে এসে বৃদ্ধার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দেওয়ার কারণে বিল্ডিং দখলের জন্য তার স্ত্রী কে নিয়ে ঘর দখলের উদ্দেশ্যে প্রবেশ করে। এতে বৃদ্ধ নারীর মেয়েরা ফোনে তাদের চাচাকে ঘর থেকে চলে যাওয়ার কথা বললে সে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধাকে মারধর, শ্লীলতাহানি করে।
তিন মেয়ে স্বামীর বাড়ি থাকার কারণে তিনি বাড়িতে একা থাকাবস্থায় এক মেয়ের জামাই এসে বৃদ্ধাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। বৃদ্ধা জুড়ী থানায় অভিযোগ দিলে আজিজ ও তার স্ত্রী সুমী বেগম ঘরে থাকা নগদ টাকা, জিনিষপত্র অন্যত্র সরিয়ে ফেলে।
এ ঘটনায় বৃদ্ধা হারিসুন বেগম বাদী হয়ে ২৯ মে জুড়ী থানায় মামলা করেন।
বুধবার বিবাদীদ্বয় মৌলভীবাজার কোর্টে হাজির হলে ১ নং আসামীর জামিন না মঞ্জুর করে হেলহাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।
এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বৃদ্ধা নারী একা থাকার কারণে আসামীগণ নারীর কাছে টাকা দাবি করে, পরে নারীকে মারধর করে ঘরে লুটপাট করে। আসামীদের বুজানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে মামলা রুজু করা হয়েছে। এর প্রেক্ষিতে মাননীয় আদালত এক নং আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন।
আপনার মন্তব্য