নিজস্ব প্রতিবেদক:

৩১ মে, ২০২৩ ২৩:২২

আনোয়ারুজ্জামানকে ১৪ দলের সমর্থন

সিলেট সিটি নির্বাচন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সমর্থন জানিয়েছেন সিলেটের ১৪ দলের নেতৃবৃন্দ।

বুধবার নগরীর একটি হোটেলে ১৪ দলের নেতাদের সঙ্গে জেলা ও মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় এ সমর্থন জানানো হয়।

সভায় আওয়ামী লীগ নেতারা বলেছেন, ১৪ দলের সমর্থন নৌকার ঐক্যকে আরও সুদৃঢ় করবে। মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

এদিকে নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে নগরীতে সাঁটানো বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ অভিযান শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার এ অভিযান শুরু হয়।

আপনার মন্তব্য

আলোচিত