০৮ জুন, ২০২৩ ২২:৩০
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন বিশ্বনাথের দশপাইকার বাসিন্দা, যুক্তরাজ্যের নরউইচ নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মোহাব্বত শেখ।
এরই ধারাহিকতায় বিশ্বনাথ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (৮জুন) বিকেলে সিলেট নগরীর ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালান তিনি। এসময় ওয়ার্ডগুলোতে গণসংযোগ, লিফলেট বিতরণ, মিছিল ও পথসভার আয়াজন করা হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক ও কলামিস্ট এএইচএম ফিরোজ আলী। বক্তব্যে তিনি বলেন, বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী উন্নয়নের নামে শতশত কোটি টাকা লুটপাট করেছেন। যার প্রমাণ ২০২২ সালের ভয়বহ বন্যায় পাওয়া গেছে। তাই সিলেট সিটির উন্নয়নের জন্যে আওয়ামী লীগ সভানেত্রী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখে, শুনে এবং বুঝে আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দিয়েছেন। আনোয়ারুজ্জামান প্রবাসী হলেও তাঁর মন দেশের মানুষের জন্য পড়েছিল। তিনি আগে থেকেই সিলেটবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। অতএব, সিলেটের উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিন।
পথসভায় প্রধান বক্তবার বক্তব্য রাখেন যুক্তরাজ্যের নরউইচ নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মোহাব্বত শেখ। বক্তব্যে তিনি বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনে বিজয়ী হলে সিলেট সিটিকে কিøন, গ্রীণ ও স্মার্ট সিটি হিসেবে রূপান্তরিত করবেন। সিঙ্গাপুরের মতো সিলেট একটি স্মার্ট সিটি হবে জানিয়ে মোহাব্বত শেখ বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি নির্বাচিত হলে প্রবাসীদের জন্য কাজ করবেন এবং প্রবাসীরা দেশে এসে যাতে কোনো ধরণের হয়রানীর শিকার না হন সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। তাই সিলেট সিটির উন্নয়ন দেখতে হরে আগামী ২১জুনের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে হবে।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আরশ আলী গণি। এসময় আরও বক্তব্য দেন সিলেট জেলা যুবলীগ নেতা সিতার মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা রুহেল খান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু। এসয়ম বিশ্বনাথ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য