০৯ জুন, ২০২৩ ১২:২৪
দেশব্যাপী প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টি চলছে। প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত। ভয়াবহ এই সঙ্কট থেকে উত্তরণে মহান আল্লাহ পাক রাব্বুল আল আমিনের রহমত ও বৃষ্টি কামনায় ‘ইশতিসকার’ নামাজের আয়োজন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ শুক্রবার (৯ জুন) দুপুর আড়াইটায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এই নামাজ অনুষ্ঠিত হবে।
এতে ধর্মপ্রাণ সিলেট নগরবাসীর উপস্থিতি কামনা করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এদিকে, নামাজের আগে যদি বৃষ্টি হয় তবে ‘ইশতিসকার’ নামাজ অনুষ্ঠিত হবে না বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আপনার মন্তব্য