০৯ জুন, ২০২৩ ১৯:৫০
সুনামগঞ্জের জগন্নাথপুরে আরমান মিয়া (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরমান উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের দবির মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে আরমান তার নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। সন্ধ্যায় তার মা ডাকতে গিয়ে দেখতে পান ছেলে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন। পরে থানায় খবর দিলে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে রাখে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় ফাঁ স লাগার বিষয়ে কোনো কারণ জানা যায়নি।
আপনার মন্তব্য