জগন্নাথপুর প্রতিনিধি

১১ জুন, ২০২৩ ২১:০৫

জগন্নাথপুরে হামলার আহত যুবকের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনায় আহত জুয়েল মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ জুন) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের ধন মিয়া ও আব্দুস শহীদের লোকজনের মধ্যে পবঞ্চরা খালে মাছ ধরা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে গত ৩ জুন ধন মিয়া পক্ষের লোকজন আব্দুস শহীদের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে আব্দুস শহীদ (৫৫), তার স্ত্রী (৪০), মেয়ে (১৬) ও ভাতিজা জুয়েল মিয়া (২৫) আহত হন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করা হয়।

এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মিয়া মারা যান। তিনি গ্রামের আব্দুল লতিফের ছেলে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় যুবকের মৃত্যুর খবর পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। হামলার ঘটনার পর দিন আব্দুস শহীদের ভাতিজা শাহীন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে।

আপনার মন্তব্য

আলোচিত