সিলেটটুডে ডেস্ক

১১ জুন, ২০২৩ ২৩:১৪

সিলেটস্থ নেত্রকোণা সমিতির সঙ্গে আনোয়ারুজ্জামানের মতবিনিময়

সিলেট সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটে যারা বসবাস করেন তারা সবাই এই নগরের। তারা সবাই আমার আপনজন। যদি আমি আগামী নির্বাচনে মেয়র নির্বাচিত হই তবে এ সিলেটকে একটি স্মার্ট, তিলোত্তমা নগরী গড়ে তোলার পাশাপাশি সবার পাশে থাকব।

আনোয়ারুজ্জামান চৌধুরী রোববার (১১ জুন) বিকেলে নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়স্থ একটি অডিটোরিয়ামে সিলেটস্থ নেত্রকোণা সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন আকন্দ এবং মাসুম আহমদ মাহির পরিচালনায় মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বৃহত্তর সিলেটের পাশ্ববর্তী জেলা নেত্রকোণা আমাদের সিলেটের অংশ হিসেবেই মনে করি। সিটি সিটিতে বসবাসরত নেত্রকোণার বেশিরভাগ নাগরিকই ভোটার। আমার বিশ্বাস সিলেট নগরীর উন্নয়নের স্বার্থে আপনারা আমার পাশে থাকবেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ইমরান আহমদ সুমন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনিস রহমান, সিলেট মহানগর যুবলীগ নেতা রিয়াদ আহমদ রুবেল, মোশাররফ হোসেন খান অমিত, জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক রাফিউল করিম মাসুম, সদস্য আল-আমিন, সাইফুল ইসলাম শপু, মেহেদী হাসান, এম এস রুবেল, ইকবাল হোসাইন, মনসুর আহমদ, এফ এম ফেরদৌস, শফিক আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আতাউর রহমান ইকবাল।

সবশেষে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটি আবৃত্তি করেন ফেরদৌস আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত