১৫ জুন, ২০২৩ ১৮:০৬
প্রতীকী ছবি
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে আকবর আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা সদরের মাদারিটুলা এলাকায় এই ঘটনা ঘটে।
আকবর আলী (৬৫) উপজেলার মাদারিটুলা গ্রামের বাসিন্দা।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল রাতে বানিয়াচংয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে। সকালে আকবর আলী গাছগাছালি পরিষ্কার করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।’
ওসি আরও বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় আকবর আলীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আপনার মন্তব্য