সিলেটটুডে ডেস্ক

১৬ জুন, ২০২৩ ১৯:২৭

সিলেট হবে সবার জন্য শান্তির নগরী: আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ২১ জুনের নির্বাচনে সবার ভালোবাসায় নৌকা জয়ী হলে সব নাগরিক সমস্যা দূর করে সিলেটকে সবার জন্য একটা শান্তির নগরীতে পরিণত করা হবে। আধ্যাত্মিক এই নগরীর সব ধর্মের ধর্মশালাগুলোকে আরও সংস্কার করার পাশাপাশি নতুন নতুন মসজিদ মন্দির গির্জা বা প্যাগোডা তৈরি হবে। এই নগরী হবে সবার জন্য এক আদর্শ নগরী।

শুক্রবার (১৬ জুন) দুপুরে সিলেট মহানগরীর আম্বরখানা মনিপুরী পাড়া এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

এসময় তিনি মনিপুরীপাড়ার বাসিন্দাদের সাথে একান্তে কথা বলে তাদের সমস্যাগুলো সম্পর্কে অবগত হন এবং মেয়র নির্বাচিত হলে সবার পরামর্শ নিয়ে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

এসময় তার সাথে ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট মহানগর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আলম খান মুক্তি, আওয়ামী লীগ নেতা জুবের খান, বেলাল খান, ইমরান আহমদ, বেনু ভূষণ ব্যনার্জি, পরিমল সিংহ, কান্ত সিংহ, পঞ্চু সিংহ, ধরনী সিংহ, প্রমোদ সিংহ, প্রদীপ সিংহ, সমর সিংহ, পিযুষ সিংহ, গুলু সিংহ, রাজিব সিংহ, অসিম সিংহসহ মনিপুরী পাড়ার সর্বস্তরের সচেতন মানুষ।

পরে তিনি আম্বরখানা এলাকার ব্যবসায়ীদের সাথেও কথা বলেন।

তিনি উন্নয়ন নিশ্চিতের জন্য ২১ জুন সারাদিন সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

এদিকে দুপুরে আখালিয়াস্থ সুরমা আবাসিক এলাকায় গণসংযোগ করেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত