১৬ জুন, ২০২৩ ২২:৩২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্বামী সৌদি আরব প্রবাসী থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। দুই সন্তানের জননী ওই নারী ধর্ষনে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বৃহস্পতিবার (১৫জুন)সকালে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত দেবর আকাশ মিয়াকে আটক করে।
তাহিরপুর থানা লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রায় ১২ বছর পূর্বে ওই নারীর সাথে প্রবাসী হানিফ মিয়ার বিয়ে হয়। তাদের ৯ বছরের একটি মেয়ে ও ৭ বছরের একটি ছেলে রয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, গত কয়েক বছর ধরে হানিফ মিয়ার ছোট ভাই আকাশ মিয়া বিভিন্ন সময় তার বড় ভাই বৌকে কু প্রস্তাব দিয়ে আসে। এই বিষয়টি গৃহবধূ শাশুড়িকে জানালে উল্টো গালমন্দ করেন। এরপর গতবছরের ১৪ ডিসেম্বর গৃহবধূ শশুরের কক্ষে ঘুমিয়ে গেলে রাত ২টার সময় আকাশ মিয়া ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে আরও একাধিক বার বিভিন্ন সময়ে ধর্ষন করে। গত ১২ জুন ওই গৃহবধূ বাদাঘাটের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করালে ডাক্তার ৪ মাসের অন্তঃসত্ত্বার কথা জানান। এরপর তাহিরপুর থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। এরপর পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে দেবর আকাশ মিয়াকে রাতের আটক করে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, এই ঘটনায় দেবরকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশ বিষয়টি যাচাই বাচাই করছে।
আপনার মন্তব্য