জগন্নাথপুর প্রতিনিধি

২০ জুন, ২০২৩ ০৩:৩১

জগন্নাথপুরে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ কেজি গাঁজাসহ রাসেল মিয়াকে (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন)তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাসেল জেলার ধর্মপাশা উপজেলার সেলবর্ষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।

পুলিশ জানান, সোমবার বেলা ১১টার দিকে পৌরসভার হবিবনগর রানীগঞ্জ-শিবগ রাস্তার মুখে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে যাত্রীবাহী অটোরিকশা (সিএনজি) যোগে মাদকদ্রব্য বিক্রির জন্য নিয়ে যাওয়ার গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে রাসেল নামের ওই যুবক গাড়ি থেকে নেমে কাঁধে স্কুল ব্যাগসহ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা স্কুল ব্যাগ থেকে এক কেজি করে ৫টি গাঁজার প্যাকেট জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) অলক দাস বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত