২০ জুন, ২০২৩ ১৮:৩১
বুধবার (২১ জুন) সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে ৩৭ নং ওয়ার্ডের (নবগঠিত) কাউন্সিলর প্রার্থী হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী বিজিত লাল দাশ।
তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০০৬-০৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। নির্বাচনে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
এদিকে নির্বাচনী প্রচারণায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিজিত লাল দাশের পাশে রয়েছেন। এতে মিষ্টি কুমড়া প্রতীকের পক্ষে মিছিল, মিটিং, ভোটারদের কাছে ভোট চাওয়া, পোস্টার বিতরণসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন তারা।
নিজের অনুভূতি জানিয়ে কাউন্সিলর প্রার্থী বিজিত লাল দাশ বলেন, আমার একমাত্র লক্ষ্য, আমি নির্বাচনে জয়ী হলে নবগঠিত এই ওয়ার্ডে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা, আধুনিক, স্মার্ট এবং সমৃদ্ধ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা।
তিনি বলেন, আমি এ এলাকার সন্তান হিসেবে গবীর-দুঃখী ও মেহনতি মানুষের জন্য কাজ করতে চাই। তাই সকলের প্রতি আমার আহব্বান মিষ্টি কুমড়া মার্কায় ভোট দিয়ে আমাকে এলাকাবাসীর জন্য কাজ করার সুযোগ করে দেয়। আমি সকলের দোয়া প্রার্থী।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, এবারে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭নং ওয়ার্ডে মোট ১৩ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা রয়েছে ৭ হাজার ৭শ’ ৫৯জন।
ইতোমধ্যেই প্রায় সবগুলো কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে বলেও জানা যায়। ভোটের দিন সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার সিলেট সিটির নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন ভোটার রয়েছেন। ভোটাররা ১৯০টি কেন্দ্রে ১ হাজার ৩৬৪টি কক্ষে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন।
আপনার মন্তব্য