নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৩ ২২:০৩

সিলেট রথযাত্রা উৎসব শুরু

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সিলেটেও শুরু হয়েছে। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে আট দিনব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। ২৭ জুন বিকেল ৩টায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। তবে আগামীকাল বুধবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এবারের রথেথে মেলার আয়োজন করা হয়নি।

সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠানমালা। সিলেটের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে এক আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যা নগরীর প্রধান প্রধান সড়োক প্রদক্ষিণ করে আবারও মন্দিরে ফিরে যায়।

আয়োজনের মধ্যে আরও রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভগবত ও গীতা পাঠ।

এদিকে দুপুরের পর থেকে সিলেট নগরীর বিভিন্ন মন্দির থেকে উল্লেখযোগ্য সংখ্যক রথ রিকাবীবাজার রথের জন্য নির্ধারিত প্রাঙ্গনে সমবেত হয়। রথ নিয়ে এ সময় পূণ্যার্থীরা শংখ, ঘন্টা, কাঁসর ঢাক, ঢোল, বাজিয়ে প্রার্থনা ও পূজা অর্চ্চনাদি শেষ করে জয়ধ্বনি দিয়ে পুরো নগরীকে মুখরিত করে। পরে সন্ধ্যার পূর্ব মূহুর্তে প্রতিটি রথ যার যার মন্দিরে ফিরে যায়।


আপনার মন্তব্য

আলোচিত