২১ জুন, ২০২৩ ১৪:৫৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদানকারী সহকারি শিক্ষকদের রবণ করা হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ১১ ঘটিকায় মহসিন অডিটোরিয়ামের হলরুমে তাদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা অনিতা দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল কমলগঞ্জ নির্বাচনী এলাকার সাংসদ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি, বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জ্যোতিষ রঞ্জন দাশ, শ্রীমঙ্গল উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর এস এম ফয়সাল হোসেন, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মৌলভীবাজার জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, মৌলভীবাজার জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সম্পাদক কল্যাণ দেব।
আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক অবিনাশ আচার্য,সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আনাম, নাট্যকার দেবব্রত দত্ত হাবুলসহ বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকগণ।
আপনার মন্তব্য