২২ জুন, ২০২৩ ১০:৫২
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য বাংলা টিভির মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমানের চাচা এবং বাড়াচান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন মাস্টারের পিতা আ. শহীদ (৮০) মারা গেছেন।
বুধবার (২১ জুন) বেলা ১২টা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, স্ত্রী, নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার আসর নামাজের পর অলিপুর মসজিদ মাঠে নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সাংবাদিক হামিদুর রহমানের চাচা আ. শহীদের মৃত্যুতে শোক জানিয়েছেন মাধবপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
হামিদুর রহমান তার চাচার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
আপনার মন্তব্য