২৫ জুন, ২০২৩ ২০:২৮
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার চৌমুহনীতে চৌমুহনী ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের অস্থায়ী কার্যালয়ে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আ. সামাদ সুমনের সভাপতিত্বে সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান ডা. আ. আলী শাহ, চৌমুহনী ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুর রহমান, সমাজসেবক ছায়েদুর রহমান, ফরিদুর রহমান, আনিছুল আবদাল শাহ লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতাউস ছামাদ বাবু, চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাইনুল ইসলাম জুয়েল, চৌমুহনী ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের পরিচালক আলমগীর মিয়া, মাওলানা জাকির হোসেন বাবুল।
পরে প্রধান অতিথি চৌমুহনী ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন করেন এবং কেক কেটে শুভ উদ্বোধন করেন।
আপনার মন্তব্য