গোলাপগঞ্জ প্রতিনিধি

২৬ জুন, ২০২৩ ১৯:৪৯

গোলাপগঞ্জে ইয়াবাসহ শ্রমিক নেতা গ্রেপ্তার

গোলাপগঞ্জে মাইক্রোবাস শাখার সাবেক সভাপতি শ্রমিক নেতা লায়েক আহমদকে (৪২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লায়েক পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত তছকর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক পার্থ সারথী দাসের নেতৃত্বে একদল পুলিশ লায়েকের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লায়েক দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আসামিকে তল্লাশি করলে তার লুঙ্গির ভেতর থেকে ১৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার ৩০০ টাকা।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম ইয়াবাসহ লায়েককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত