শংকর শীল, চুনারুঘাট

২৮ জুন, ২০২৩ ০৩:৫৬

চুনারুঘাটে ঈদকে কেন্দ্র করে জমজমাট মসলার বাজার

উচ্চ মূল্যে বিপাকে আছেন সাধারণ মানুষ

ঈদ-উল-আজহা উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে মসলার বাজার এখন জমজমাট। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা।

এ উপলক্ষে চুনারুঘাট সদর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারের বিভিন্ন ফুটপাতের মোড়, মুদির দোকান, খোলা বাজারে মসলা বিকিকিনি বেড়েছে।

তবে নিত্য প্রয়োজনীয় মসলা-আদা, রসুন, পেয়াজের উচ্চ মূল্যে বিপাকে আছেন সাধারণ মানুষ।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, দারুচিনি ৪৪০ টাকা কেজি, লবঙ্গ ২ হাজার টাকা কেজি, এলাচ ১ এক হাজার ৯শত টাকা কেজি, গোলমরিচ ১ এক হাজার ৬ শতক টাকা কেজি, জয়ফল ১ হাজার ২শত টাকা কেজি, জিরা ৯শত টাকা কেজি, কিচমিছ ৪৪০ টাকা কেজি, মেথি ১৬০ টাকা কেজি, ধনিয়াগুড়া ২৫০ টাকা কেজি, হলুদগুড়া ২৬০ টাকা কেজি, মরিচগুড়া ৪৫০ টাকা কেজি, বাদাম ২৪০ টাকা কেজি, আদা ৩২০ টাকা কেজি, দেশী পেয়াজ ৭০ টাকা কেজি, ইন্ডিয়ান পেয়াজ ৫০ টাকা কেজি, দেশী রসুন ১৪০ টাকা কেজি, ইন্ডিয়ান রসুন ১৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

পৌর শহরের খোলা বাজারে ব্যবসায়ী কমল সাহা বলেন, এ বছর সব মসলার দাম দিগুণ হওয়ায় এবারে বেচাকিনি কম। তবুও মোটামুটি বেচাকিনি হচ্ছে।

জহিরা বেগম নামে এক ক্রেতা বলেন, কোরবানির মসলার দিগুণ দাম হওয়াতে ক্রেতা সাধারণ হিমসিম খাচ্ছেন। তবুও কেনাকাটা করা লাগছে, সাথে বাচ্চাদের চাহিদা অনুযায়ী বিপনী বিতানগুলোতে কাপড়চোপড় ক্রয় করেছি।

কোরবানির ঈদের আগে মসলাজাতীয় পণ্যের চাহিদা বাড়ে। সংকট আর সরবরাহের ছুতায় দামও ছোটে। এবার যেন সবকিছু ছাপিয়ে গেছে মসলার বাজার। অনেকে হাতই দেওয়ার সাহস পাচ্ছেন না!

আপনার মন্তব্য

আলোচিত