নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৩ ২৩:১৬

সিলেটে ঈদের দিনও বৃষ্টি হতে পারে

বৃহস্পতিবার সারাদেশে পালিত হবে ঈদুল আযহা। ঈদকে ঘিরে সবখানেই চলছে উৎসবের আমেজ। তবে সিলেটে এবার ঈদের আনন্দে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি।

বুধবার দিনভরই বৃষ্টি হচ্ছে সিলেটে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার বেলা ৩ টা থেকে টানা ২৪ ঘন্টা সিলেটে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি থাকবে।

আবহাওয়া অফিস সিলেটের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৩৩ মিলিমিটার।

একই সময়ে মঙ্গলবার ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিলো।

বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহার দিনে সিলেটে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ বেশিরভাগ জায়গায় মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


আপনার মন্তব্য

আলোচিত