০১ জুলাই, ২০২৩ ১৯:৩৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন, সারা বিশ্বব্যাপী শেখ হাসিনা একজন অনন্য সফল নেত্রী হিসেবে বাংলাদেশ কে তুলে ধরেছেন।আজকে বিশ্বের অনেক দেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে।
তিনি শনিবার জুড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হরিপদ করের সভাপতিত্বে ও অরুন চন্দ্র দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলার সভাপতি মনবীর রায় মন্জু, সাধারন সম্পাদক নকুল চন্দ্র দাশ,সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ জেলার সভাপতি আসু রন্জন দাস, সাধারণ সম্পাদক মহিম দে মধু, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সিতাংশু শেখর দাস, খোকন দে,তপন কান্তি দাস প্রমুখ।
উক্ত সম্মেলনে অরুন চন্দ্র দাসকে সভাপতি ও গৌরাঙ্গ দেবনাথ কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
আপনার মন্তব্য