০২ জুলাই, ২০২৩ ১৮:১৮
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সবাই যেভাবে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সেভাবে আবার ঐক্যবদ্ধ হতে হবে।স্মার্ট বাংলাদেশ গঠনে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।
তিনি রবিবার (২ জুলাই)জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উপকরন বিতরনে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো আলা উদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক আহমদ,জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস,মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, ওসি মোশাররফ হোসেন,ইউপি চেয়ারম্যান আনফর আলী, রুয়েল উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রতীশ চন্দ্র দাস, জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল, জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক প্রমুখ।
এ সময় মন্ত্রী উপজেলা উন্নয়ন সহায়তা খাত এর বরাদ্দ থেকে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১০০০ ছাতা,দুঃস্থ মহিলাদের মধ্যে ৩৯ টি সেলাই মেশিন,উপজেলা প্রাণী সম্পদ অফিসের অধীনে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠী ভূক্ত জনগনের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণী সম্পদ প্রকল্প এর আওতায় ৬০ টি গরু ও ভেড়ার ঘরের উপকরন, ৩২৫ টি হাঁস মুরগির দল বিতরন করেন।
আপনার মন্তব্য