০৫ জুলাই, ২০২৩ ০২:২১
বক্তব্য রাখছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান। ছবি: সংগৃহীত
দেশ বাঁচাতে, ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পেতে ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে ছাত্র, যুব ও তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান।
তিনি বলেন, ‘‘নিশিরাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়া হাসিনা সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শেখ হাসিনার প্রতি হিংসার শিকার হয়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মিথ্যা মামলায় বন্দি রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলা নিয়ে প্রবাসে। সেখানে থেকেই তিনি দেশ বাঁচাতে আমাদেরকে দিক নির্দেশনা ও নেতৃত্ব দিচ্ছেন।
‘‘শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে সিলেটের কৃতি সন্তান জননেতা এম ইলিয়াছ আলী, ছাত্রদলনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীসহ অগনিত নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। এসবের বদলা নিতে, বিচার করতে এবং দেশ বাঁচাতে ৯ জুলাই তারুণ্যের সমাবেশ সফল করতে হবে। এই পূণ্যভূমি সিলেট থেকে আওয়ামী দুঃশাসনের পতন ঘটাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’
বুধবার (৪ জুলাই) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় ও সদর উপজেলার টুকের বাজারে লিফলেট বিতরণ এবং পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বেলা সাড়ে ৩টায় সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর ভাতালিয়াস্থ কার্যালয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, মো. রফিকুল ইসলাম, মনির আলম চৌধুরী, রাসেল মাহমুদ, যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির, সহ সাধারণ সম্পাদক মো. মোকছেদুর রহমান আবির, শাহ আলম রনি মৃধা প্রমুখ।
প্রস্তুতি সভায় শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আশিক মিয়া।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনিম, আলী মো. নুরুল হুদা দীপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা, টিটন মল্লিক, রায়হানুল হক, জাহাঙ্গীর মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, ফয়জুর রহমান শাকিল, রজব আহমদ, আব্দুস সালাম আজাদ সাহেদ, হাসান হাফিজুর রহমান টিপু, শেখ আব্দুল মনাফ, খন্দকার মনিরুজ্জামান মনির, ছালেক আহমদ, খন্দকার ফয়েজ আহমদ, রুমেল আহমদ রুশন, সাঈদ মাহমুদ ওয়াদুদ, আমজাদ হোসেন, প্রভাষক মাকসুদ আলম, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশী, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, কয়েছ আহমদ, আব্দুল আমিন, দিহান আহমদ হারুন প্রমুখ।
আপনার মন্তব্য