সিলেটটুডে ডেস্ক

০৫ জুলাই, ২০২৩ ২৩:০২

তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে: ডা. জাহেদুল কবীর

সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. জাহেদুল কবীর বলেছেন, ‘‘সরকার ডিজিটাল বাংলাদেশের শ্লোগান দিয়ে দেশবাসীর সাথে প্রতারণা করেছে। এখন কথিত স্মার্ট বাংলাদেশের কথা বলে দেশের তরুণ সমাজকে বিভ্রান্ত করতে চায়। দেশের অন্যান্য নাগরিকদের মতো তরুণ সমাজও আজ ভোটাধিকার থেকে বঞ্চিত।

‘‘দেশে আইনের শাসন, কথা বলার স্বাধীনতা নেই। তাই তরুণ সমাজকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশে তরুণ সমাজের ঢল নামবে ইনশাআল্লাহ।’’

বুধবার (০৬ জুলাই) আাগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খাঁনের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি কামরুজ্জামান বিপ্লব, যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, শিল্প সম্পাদক নুরুল আলম বিপ্লব, সহ অর্থ সম্পাদক অলিউল ইসলাম রিয়াজ।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, আবু সালেহ মোঃ তাহের, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, আজিজ খান সজিব। সদস্য-কামরুজ্জামান দিপু, বেলাল আহমদ, মিসবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, মেহেদী হাসান সপু, শফিকুল ইসলাম, রায়হান উদ্দিন রাজু, জিয়াউর রহমান, ইকবাল হোসেন, মোঃ সামাদ হোসেন, সেলিম মিয়া, সাফওয়ান আহমদ কোরেশি, সোবহান আজাদ, মোঃ সালাউদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত