০৬ জুলাই, ২০২৩ ১৮:৪০
সরকারি সফরে শুক্রবার সুনামগঞ্জে আসছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার সকাল ১১ টায় সিলেট থেকে সড়কপথে তিনি সুনামগঞ্জ পুলিশ লাইনে এসে উপস্থিত হয়ে হাওর ও প্রান্তিক এলাকার প্রায় ২ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষদের খাদ্যসামগ্রী এবং বস্ত্র বিতরণ করবেন বলে গণমাধ্যমকে জানান সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, রাজন কুমার দাস, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক আহমদ, সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী, বিন্দু তালুকদার, আব্দুস সালাম, আমিনুল ইসলাম, শহীদনূর আহমদ, আসাদ মনি প্রমুখ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. এহসান শাহ বলেন, আপনারা জানেন আইজিপি স্যার সুনামগঞ্জেরই সন্তান, তিনি সিলেট আসবেন একটি সরকারি সফরে সেই সাথে সাথে সুনামগঞ্জও তিনি আসবেন। এখানে তিনি অসহায় দরিদ্র ও প্রান্তিক পর্যায়ের মানুষদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন এবং পরবর্তীতে গণমাধ্যম ও আইনশৃঙ্খলার দায়িত্বরতদের সাথে মতবিনিময় করবেন।
আপনার মন্তব্য