১০ জুলাই, ২০২৩ ২০:৩৫
সিলেটের দক্ষিণ সুরমা থানা থেকে ৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
সোমবার দুপুর ২.৪৫ ঘটিকার সময় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলামের নির্দেশে পুলিশ পরিদর্শক (নি.) মো. মাইন উদ্দিনের নেতৃত্বে এসএমপি, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ অনিক আহম্মেদ মোক্তাদির (১৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়ে।
গ্রেপ্তার অনিক দক্ষিণ সুরমা থানার সিলাম টিকরপাড়ার মো. আব্দুল হালিমের পুত্র।
এসআই মো. আবু তাহের ঘটনার বিষয়ে বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন।
৭এপিবিএন, সিলেটের মিডিয়া উইংয়ের এএসআই পাবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদক নিয়ন্ত্রণ ৭ এপিবিএনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।
আপনার মন্তব্য