১১ জুলাই, ২০২৩ ০০:৪৯
সিলেট নগর থেকে উদ্ধার হওয়া ৭ বছরের এক অজ্ঞাতনামা বাক প্রতিবন্ধীর ছেলের অভিভাবকদের সন্ধান চায় পুলিশ।
সোমবার (১০ জুলাই) রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিলেট মহানগর পুলিশ (এসএমপি)
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (৯ জুলাই) রাত ১০টার দিকে নগরের কুমারপাড়া পয়েন্টে ঘোরাফেরা করা অবস্থায় দেখে এক খেলনা বিক্রেতা প্রথমে তার বাসায় নিয়ে রাখেন। এরপর আবুল কাসেম নামের ওই খেলা বিক্রেতা বাক প্রতিবন্ধী ছেলের আত্মীয়স্বজনদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। তারপর তিনি সোমবার (১০ জুলাই) বেলা দুটার দিকে ছেলেটিকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যান।
পুলিশ জানায়, ছেলেটি কথাবার্তা বলতে পারে না। নিরাপত্তার স্বার্থে তাকে বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ৭ বছরের অজ্ঞাতনামা বাক প্রতিবন্ধী ছেলেটির আত্মীয়স্বজনের কোন সন্ধান পাওয়া গেলে সিলেট কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসারের ০১৩ ২০ ০৬ ৭৫ ৭৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
আপনার মন্তব্য