চুনারুঘাট প্রতিনিধি

১২ জুলাই, ২০২৩ ০০:৩৩

চুনারুঘাটে পলাতক আসামি ধরতে গিয়ে ২০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক মামলার পলাতক আসামি নূরুল ইসলাম প্রকাশ নজরুল ইসলাম, বাঘা লিটনের মহিলা মাদক পাচারের সহযোগীকে ২০ কেজি গাঁজাসহ থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ওই নারী উপজেলার ৩নং দেওরগাছ ইউপির চান্দপুর বস্তি এলাকার মেয়ে।

পুলিশ জানায়, থানা পুলিশের একটি টিম মঙ্গলবার ভোর রাতে ওই নারীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তার নিকট থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে।

বাঘা লিটন ও তার সহযোগী চুনারুঘাট থানা পুলিশের উপর রামদা দিয়ে আক্রমণ চালায়। পলাতক বাঘা লিটনের বিরুদ্ধে একডজন মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক বলেন, মাদক মামলার পলাতক আসামি বাঘা লিটনকে ধরতে গেলে ২০ কেজি গাঁজাসহ তার নারী সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বিকালে তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত